News71.com
 International
 24 May 19, 06:07 PM
 168           
 0
 24 May 19, 06:07 PM

রাজনীতি বুঝি না, মানুষের জন্যই কাজ করব॥নবনির্বাচিত তৃণমুল সাংসদ নুসরাত জাহান

রাজনীতি বুঝি না, মানুষের জন্যই কাজ করব॥নবনির্বাচিত তৃণমুল সাংসদ নুসরাত জাহান

আন্তর্জাতিক ডেস্কঃ গেরুয়া-ঝড়ের মধ্যে দলের গড় অটুট রেখেই জয়ের ব্যবধান বাড়িয়েছেন তিনি। তবু দলের ‘অপ্রত্যাশিত ফল’-এ মন খারাপ। তবে বসিরহাটের জন্য কর্তব্যে পালনে বিচ্যুত হবেন না নুসরত জহান রুহি। আর সেই প্রশ্নে দুর্নীতিকে মাথাচাড়া দেওয়ার সুযোগই দেবেন না তিনি। তেমনটাই দাবি বসিরহাটের নতুন সাংসদের।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বেরোলেন নুসরত। তখন জয়ের ব্যবধান আড়াই হাজার। ফিরোজা ফুলের নকশা তোলা হাল্কা গোলাপি শাড়ি, ফুলহাতা গোলাপি ব্লাউজ় আর খোলা চুলে সতেজ তারকা জানালেন, ‘‘জয়ের বিষয়ে আমি পজিটিভ।’’ আশার কথা শুনিয়েই বসিরহাটের দিকে ছুটল দুধসাদা এসইউভি। যেতে যেতেই সিদ্ধান্ত নিলেন ব্যবধান অনেকটা বাড়ার পরে গণনা কেন্দ্রে যাবেন তিনি। বসিরহাট যাওয়ার পথে মিনাখাঁ বামনপুকুর বাজারে মিনিট দশ-বারোর জন্য থামলেন তারকা। ঘিরে ধরল জনতা। তাদের বক্তব্য, ‘দিদি, এখানে যাঁদের তেতলা বাড়ি, তাঁরাও ঘর পান!’ বুঝতে অসুবিধা হল না বসিরহাটের নতুন ‘দিদি’র। বল মাটিতে পড়ার আগেই বললেন, ‘‘আমার ও-সব লোভ নেই।’’

এর পরে গাড়ি আর কোথাও দাঁড়ায়নি। বেলা ১২টা নাগাদ বসিরহাটে পৌঁছে টাকির একটি গেস্ট হাউসে ওঠেন নুসরত। প্রায় চার ঘণ্টা ঘরে বসে ল্যাপটপে চোখ রেখেছেন তিনি। বাবা-মামা ও সঙ্গীদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটিয়েছেন। মাঝেমধ্যে স্থানীয় দলীয় কর্মীরা এসে দেখা করে গিয়েছেন। নিজের জয়ের ব্যবধান ক্রমশই বাড়ছে। কিন্তু দলের অপ্রত্যাশিত ফলে উদ্বেগ প্রকাশ করছিলেন বারবার। অতিথিশালায় থাকা দলীয় নেতাদের সঙ্গে বসিরহাটে জয়ের ব্যবধান নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ তা থামিয়ে দিলেন নুসরত। অন্য জায়গার ফল নিয়ে উৎকণ্ঠা গোপন করতে পারলেন না তিনি। এই পরিস্থিতিতে দলের পাশে থাকবেন কী ভাবে? ‘‘আমি তো বরাবর এই দলই করি,’’ ভেবেচিন্তে বললেন নুসরত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন