News71.com
 International
 24 May 19, 10:17 AM
 135           
 0
 24 May 19, 10:17 AM

রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর ।।

রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ, আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে দু'বার আইপিএল ট্রফি জিতে নজির গড়েছেন তিনি। এবার ভোটের মাঠে নেমেও একেবারে স্টেপআউট করেই ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর।পূর্ব দিল্লি থেকে বিজেপির টিকিট নিয়ে দাঁড়িয়ে ৬৯৫১০৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রার্থী কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি পেয়েছেন ৩০৪৭১৮ ভোট। ৩৯০,৩৯১ ভোটের ব্যবধানে জয়ে পেয়েছেন গম্ভীর।

ভোটে জয়ের পরে গৌতম টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নিজের নিকটতম প্রতিপক্ষকেও এক হাত নিয়েছেন তিনি। লিখেছেন, 'লাভলি কভার ড্রাইভ না এটা আতশি বল্লেবাজি, এটা বিজেপির গম্ভীর আইডিওলজি যা মানুষ মন থেকে মেনে নিয়েছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন