News71.com
 International
 23 May 19, 01:22 PM
 191           
 0
 23 May 19, 01:22 PM

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ॥ নিহত ৩জন

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ॥ নিহত ৩জন

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বুধবার আফগানিস্তানের পুর্বাঞ্চলে তালেবান বিদ্রোহীরা একটি গাড়ি বোমায় বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে অন্তত ৩জন নিহত হন, আহত হন অন্যান্য ১৫জন।আফগান কর্মকর্তারা বলেন প্রাদেশিক রাজধানী গাজনিতে অপহৃত, বিস্ফোরক ভর্তি একটি সামরিক যান নিয়ে আত্মঘাতী বোমা আক্রমণকারী নিরাপত্তা সংশ্লিষ্ট ভবনের প্রাঙ্গণে যাচ্ছিল যখন পুলিশ বাহিনী তাকে বাধা দেয় এবং রকেট নিক্ষেপ করে। এক উর্ধতন নিরাপত্তা কর্মকর্তা জানান, আত্মঘাতী বোমা আক্রমণকারী তার আগেই বিস্ফোরণ ঘটায়। গাজনির নিরাপত্তা বিভাগের প্রধান রামজান আলী মোহসিনি, বলেছেন বিস্ফোরণে দুই পুলিশ অফিসার এবং এক শিশু নিহত হন। ওদিকে উদ্ধার কর্মীদের টিম ১০ বেসামরিক ব্যক্তি সহ ১৫জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন