News71.com
 International
 23 May 19, 01:13 PM
 138           
 0
 23 May 19, 01:13 PM

ফল ঘোষনার পর মোদিকে স্বাগত জানাতে ২০,০০০ কর্মীকে আগাম আমন্ত্রণ বিজেপির॥

ফল ঘোষনার পর মোদিকে স্বাগত জানাতে ২০,০০০ কর্মীকে আগাম আমন্ত্রণ বিজেপির॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চলছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এই পরিস্থিতিতে উৎসবের আয়োজন শুরু হয়ে গেল বিজেপি হেডকোয়ার্টারে। নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে। সেখানে ২০,০০০ কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মোদিকে স্বাগত জানাবেন ওই কর্মীরা। আগামী ২৫ মে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে জয়ী বিজেপি নেতাদের।

দেশের ৫৪২টি কেন্দ্রের ভোটগণনা চলছে। ২৭২টি আসন পেলেই তবেই পাওয়া যাবে সংখ্যাগরিষ্ঠতা। এবারের নির্বাচনে বিজেপি-কংগ্রেস ছাড়াও অন্যান্য দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই ১০০ করে আসন পেরিয়েছে ইউপিএ ও অন্যান্যরাও। বারাণসী থেকে এগিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, দীর্ঘদিনের কংগ্রেস আসন আমেথি থেকে এগিয়ে যাচ্ছন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। সারারাত গণনা চলবে বলেই মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন