News71.com
 International
 22 May 19, 07:06 PM
 174           
 0
 22 May 19, 07:06 PM

পরমাণু বোমা নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছিল ৬ রুশ যুদ্ধবিমান ।।

পরমাণু বোমা নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছিল ৬ রুশ যুদ্ধবিমান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে পরমাণু বোমাবাহী ৬টি রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছিলো। পরে বিমানগুলোকে ধাওয়া দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ বিমান। এর মধ্যে কয়েকটি বিমানে ছিলো পরমাণু বোমা।গত সোমবার রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

উত্তর আমেরিকা আকাশ প্রতিরক্ষা কমান্ডের (এনওআরএডি) এফ-২২ স্টিলথ বিমান ওই রুশ বিমানগুলোকে ধাওয়া করে।রুশ বিমানগুলোর মধ্যে চারটি ছিল বোমারু বিমান ও দুইটি যুদ্ধবিমান।যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন, এছাড়া দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওই বোমারু ও যুদ্ধবিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ধাওয়া করা হয়। আলাস্কার পশ্চিম উপকূল থেকে যা আনুমানিক ২০০ মাইল দূরে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন