News71.com
 International
 22 May 19, 12:02 PM
 168           
 0
 22 May 19, 12:02 PM

ইরানের জনগণ কখনই শত্রুর বলদর্পিতার কাছে আত্মসমর্পন করবে না॥প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের জনগণ কখনই শত্রুর বলদর্পিতার কাছে আত্মসমর্পন করবে না॥প্রেসিডেন্ট হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের ওপর আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, মার্কিন সরকার এ যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার নয় বরং এদেশের আট কোটি জনতাকে টার্গেট করেছে। তিনি গতকাক মঙ্গলবার রাতে তার দপ্তরে অনুষ্ঠিত এক সভায় ইরানের বিরুদ্ধে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার এতটা নিষ্ঠুর আচরণ করছে যে, তারা ইরানে খাদ্য ও ওষুধ পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে না।

ইরান আমেরিকার অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের জনগণ কখনোই শত্রুর বলদর্পিতার কাছে আত্মসমর্পন করবে না। হাসান রুহানি বলেন, ইরান যেকোনো মূল্যে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আন্তর্জাতিক বাজারে নিজের তেল বিক্রি করে যাবে। হোয়াইট হাউজের চাপের মোকাবিলায় ইরানি জনগণ কখনো নতজানু হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন