News71.com
 International
 21 May 19, 05:56 AM
 210           
 0
 21 May 19, 05:56 AM

আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥মার্কিন কর্মকর্তা

আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥মার্কিন কর্মকর্তা

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে দেয়ার চেষ্টা করছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইরানের সঙ্গে আমেরিকা যে শত্রুতামূলক নীতি গ্রহণ করেছে এবং দু পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে তার পেছনে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এমন অভিমত ব্যক্ত করেছেন আমেরিকার বেশ কয়েকজন রাজনীতিবিদ ও বিশ্লেষক। সাবেক ওবামা প্রশাসনের উপদেষ্টা বেন রোডসের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট লিখেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যেসব ব্যক্তি মার্কিন সরকারকে উসকানি দিচ্ছেন তার অন্যতম হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহে মার্কিন আইন প্রণেতা তুলসি গাব্বার্ডও ইরানের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেয়ার জন্য সৌদি আরব, নেতানিয়াহু ও আল-কায়েদাকে অভিযুক্ত করেছন। তুলসি গাব্বার্ড আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

মার্কিন রাজনৈতিক ভাষ্যকার প্যাট্রিক বুচানানের ওয়েবসাইট প্রশ্ন তুলেছে, ইরানের সঙ্গে কে এই যুদ্ধ চান? এ প্রশ্নের জবাব চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কাছে। এছাড়া, আমেরিকার চরম ডানপন্থিরা ট্রাম্পের বর্তমান ইরান বিষয়ক নীতির জন্য ইসরাইলকে দায়ী করেছে। ডানপন্থিদের একটি ওয়েবসাইটে নেতানিয়াহুকে “বিবি শয়তানিয়াহু” উল্লেখ করে বলা হয়েছে, তিনিই আমেরিকাকে ইরানরে সঙ্গে যুদ্ধে জড়িয়ে দেয়ার চেষ্টা করছেন। এদিকে, চরম বামপন্থি ওয়েবসাইট ‘মন্ডোভিজ’ শিরোনাম করেছে যে, ইসরাইল চায় ট্রাম্প প্রশাসন ইরানের ওপর হামলা চালাক কিন্তু আমেরিকার মূলধারার গণমাধ্যম তা উপেক্ষা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন