News71.com
 International
 20 May 19, 08:55 PM
 214           
 0
 20 May 19, 08:55 PM

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গা॥ নিহত ৩২

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গা॥ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্কঃ তাজিকিস্তানের এক কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) ২৪ বন্দি ও তিনজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। আজ সোমবার দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় রাজধানী দুশানবে থেকে ১৭ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারটিতে প্রায় ১ হাজার ৫০০ বন্দি ছিলেন। কারাগারে বন্দি আইএস জঙ্গিরা ছুরি মেরে তিন নিরাপত্তা রক্ষী ও পাঁচ বন্দিকে হত্যা করলে দাঙ্গা শুরু হয়। এরপর কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ২৪ জঙ্গি নিহত হন। এছাড়া ২৫ জনকে গ্রেফতার করা হয়। দাঙ্গার উস্কানিদাতাদের মধ্যে একজন বেখরুজ গুলমুরাদ তাজিকিস্তানের স্পেশাল ফোর্সের সাবেক কর্নেল গুলমুরাদ খালিমোভের ছেলে। খালিমোভ ২০১৫ সালে পক্ষত্যাগ করে ইসলামিক স্টেটে যোগ দিয়েছিলেন। তারপর সিরিয়া গিয়ে নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়টি বিবৃতিতে জানিয়েছে। গত নভেম্বরে তাজিকিস্তানের আরেকটি কারাগারে হওয়া দাঙ্গার দায় স্বীকার করেছিল আইএস। এর আগে ওই বছরের জুলাইতে আইএস তাজিকিস্তান ভ্রমণে আসা পশ্চিমা পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন