News71.com
 International
 20 May 19, 01:01 PM
 176           
 0
 20 May 19, 01:01 PM

সম্মান হারিয়েছে ভারতের নির্বাচন কমিশন॥ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

সম্মান হারিয়েছে ভারতের নির্বাচন কমিশন॥ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

নিউজ ডেস্কঃ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষেই ভারতের নির্বাচন কমিশনের (ইসি) তীব্র নিন্দা করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। গতকাল রোববার (১৯ মে) সন্ধ্যায় তিনি অভিযোগ করেন, নির্বাচনে সকল দলের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব থাকা সত্ত্বেও বিজেপির ক্ষমতার কাছে নগ্নভাবে মাথা নত করেছে নির্বাচন কমিশন। যা স্বাধীন ভারতে আগে কখনই ঘটেনি। এক টুইটে রাহুল গান্ধী বলেন, নির্বাচনি বন্ড ও ইভিএম থেকে শুরু করে নির্বাচনের সময়সূচী পাল্টানো, নমো (নরেন্দ্র মোদি) টিভি, মোদির সেনাবাহিনী আর এখন কেদারনাথে করা নাটক; মোদির গ্যাংয়ের কাছে নির্বাচন কমিশনের সমর্পণ সব ভারতীদের কাছেই পরিষ্কার হয়ে ওঠেছে। একসময় ইসিকে সবাই ভয় পেত, শ্রদ্ধা করতো। এখন সেদিন আর নেই।
নিজেদের বিতর্কিত কর্মকান্ডে নিজেদের সন্মানই হারাল ইসি ।

গতকাল রোববার নির্বাচনের আগে হিন্দুদের তীর্থস্থান কেদারনাথে ধ্যান করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য নির্বাচনকালীন সময়েও রাহুল গান্ধীসহ, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়, তেলেগু দেশাম পার্টি প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডুসহ অনেক বিরোধীদলীয় নেতাই ইসির বিরুদ্ধে বিজেপিকে ছাড় দেওয়ার অভিযোগ তুলেছেন। রোববার রাহুলের টুইটের কিছুক্ষণ পর কংগ্রেস নেতা পি চদাম্বরামও একই রকম টুইট করেন । তাতে তিনি বলেন, তাদের অভিযোগ ছিল, ইসি তাদের কাজে ফাঁকি দিচ্ছে। এর আগেও গতকাল রোববার ইসির বিরুদ্ধে সংখ্যালঘুদের সিদ্ধান্ত অগ্রাহ্য করার অভিযোগ আনেন চন্দ্রবাবু নাইডু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন