News71.com
 International
 19 May 19, 06:33 PM
 156           
 0
 19 May 19, 06:33 PM

কালো হয়ে এসেছে কলকাতার আকাশ ॥ ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

কালো হয়ে এসেছে কলকাতার আকাশ ॥ ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

 

আন্তর্জাতিক ডেস্কঃ  কালো হয়ে গিয়েছে কলকাতার আকাশ। মেঘের গর্জনও শোনা যাচ্ছে। যে কোনও মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুরের আবহাওয়া অফিস। গত শনিবার এই আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ রবিবার এবং কাল সোমবার এই ২ দিন সূর্যের তেজের চেয়ে বেশী সমস্যায় ফেলবে আর্দ্রতা। ফলে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ।তার উপর আজ লোকসভা ভোট থাকায় জন ভোগান্তি আরও বাড়বে।

যদিও ঘূর্নিঝড ফনির পর টানা গরম শেষে গত কয়েকদিন ছিটে-ফোটা বৃষ্টির জেরে তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল। বৃষ্টি সম্ভাবনা নেই ফলে ফের ধীরে ধীরে চড়ছে পারদ। আজ রবিবার শহর কলকাতার তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। এই বেড়ে যাওয়া আর্দ্রতাই সকালে অস্বস্তি বিকালে স্বস্তি দিতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন