News71.com
 International
 19 May 19, 06:18 PM
 160           
 0
 19 May 19, 06:18 PM

বোকামির কারণে আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে: ইরাকি কমান্ডার

বোকামির কারণে আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করছে: ইরাকি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির অন্যতম কমান্ডার জাসিম আল-জাজিরি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে আমেরিকা নতুন করে তার নির্বুদ্ধিতার প্রমাণ দিয়েছে। গতকাল (শনিবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করে কমান্ডার জাজিরি বলেন, “মার্কিন এই নির্বুদ্ধিতা এ কথাই বলে দিচ্ছে যে, ইতিহাসের অতীত অভিজ্ঞতা থেকে আমেরিকা শিক্ষা নেয় নি এবং তারা মনে করেছে যে, ইরান তাদের নাগালের মধ্যকার শিকার।”

হাশ্‌দ আশ-শাবির এ কমান্ডার বলেন, যা কিছু ঘটছে তার সবই মার্কিন বিশৃঙ্খল নীতির বহিঃপ্রকাশ।আমেরিকা সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে। তবে মার্কিন এসব উসকানির পরও ইরান চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে তারা কোনো যুদ্ধ চান না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন