News71.com
 International
 18 May 19, 08:20 PM
 225           
 0
 18 May 19, 08:20 PM

দালাইলামার স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করায় চীনের নির্দেশে ৩ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত শুরু করল নেপাল॥

দালাইলামার স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করায় চীনের নির্দেশে ৩ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত শুরু করল নেপাল॥

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাইলামার স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন করেন নেপালের বার্তা সংস্থা রাষ্ট্রীয় সংবাদ সমাচার (আরএসএস) এর তিন সাংবাদিক। আরএসএস এর আন্তর্জাতিক ডেস্কের সাংবাদিক মোহানি রিসাল, সোমনাথ লামিছানে ও জীবন ভান্ডারির প্রতিবেদনে চীন ক্ষুব্ধ হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দালাইলামা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে ছাড়া পাওয়া পর্যন্ত তার সমস্ত তথ্য নিয়ে প্রতিবেদন করেন এই তিন সাংবাদিক। তারা দালাইলামাকে নিয়ে প্রতিবেদন করে তা প্রকাশে ছাড় দিয়েছেন যা মারাত্মক স্পর্শকাতর বিষয় ছিলো বলে জানান আরএসএস-র চেয়ারম্যান হারি আধিকারি শ্যামল।

তিব্বতের এই নেতাকে নিয়ে তৈরি প্রতিবেদন খতিয়ে দেখতে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করলে ওই সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত কমিটির এক সদস্য জানান, মন্ত্রণালয় থেকে নোটিশ পাওয়ার পর ওই সাংবাদিকরা প্রতিবেদন নিয়ে আপত্তির জবাব দেন। জবাবে বলা হয়, দালাইলামার বিষয়টি মানবিক বিবেচনায় প্রতিবেদন হিসেবে গুরুত্ব দেয়া হয়েছে। আর এই বিষয়টিতে সর্বস্তরের মানুষের আগ্রহ রয়েছে এবং এ সংক্রান্ত খবরেরও বেশ গুরুত্ব রয়েছে। তাই এ প্রতিবেদন ছাড় দেয়া হয়।

নেপালের রাষ্ট্রীয় এই সংবাদ সংস্থার ওপর সেন্সরশিপের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও নেপালে চীনা দূতাবাসের আপত্তিতে বেইজিংয়ের স্পর্শকাতর বিষয়ে প্রতিবেদন করায় আরএসএস এর একজন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত হয়েছিলো। তদন্তের অধিনে থাকা এক সাংবাদিক বলেন, ‘আমরা সেই খবরগুলোই লিখি যা বিদেশি মাধ্যম থেকে পাই। মূলত দালাইলামার হাসপাতালে ভর্তি ও ছাড় পাওয়ার ওপর খবরগুলো আমরা বিদেশি ইংরেজি উৎস থেকে অনুবাদ করেছি। আর ওই প্রতিবেদনগুলোই চীনের নজর কাড়ে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন