
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের জেসিকা কক্স জন্ম থেকেই হাতবিহীন । কিন্তু তিনি তার দুই পা ব্যবহার করে অনায়াসেই প্লেন চালাতে পারেন। এখন তিনি বিমানচালনায় সারা বিশ্বের নারীদের অনুপ্রেরণা। কক্সের কাছে তার ডান পা দিয়ে ইয়োক এবং বাম পা দিয়ে থ্রটল নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপারই না। কক্স বলেন, অন্য পাইলটরা যা তাদের হাত দিয়ে করেন, আমি তা করি আমার দুই পা দিয়ে। আমার জন্মের পর যখন চিকিৎসক আমাকে নিয়ে এসে বাবা-মাকে বলেন, আপনাদের সন্তানের কোনো হাত নেই, তখন বাবা-মা খুব অবাক হন। আমার মা প্রচণ্ড কষ্ট পান কারণ তার গর্ভাবস্থা স্বাভাবিক ছিলো। কক্স জানান, তিনি কখনো হীনমন্যতায় ভোগেননি। তিনি নিজের সাহস ও শক্তির সম্পূর্ণ কৃতিত্ব দেন তার পরিবারকে। তিনি বলেন, তারা আমাকে সাহসী হতে এবং ঘরের বাইরে চলাফেরার স্বাধীনতা দিতে সাহায্য করেছে।