News71.com
 International
 17 May 19, 10:51 PM
 198           
 0
 17 May 19, 10:51 PM

ভারতীয় লোকসভায় বিজেপির ভরাডুবি॥ ইন্ডিয়া টুডের বুথ ফেরত জরিপ ফাঁস

ভারতীয় লোকসভায় বিজেপির ভরাডুবি॥ ইন্ডিয়া টুডের বুথ ফেরত জরিপ ফাঁস

আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় লোকসভা নির্বাচন নিয়ে করা দেশটির বহুল প্রচলিত পত্রিকা ইন্ডিয়া টুডের একটি বুথ ফেরত জরিপ ছড়িয়ে পড়েছে। এতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপক ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, আগের নির্বাচনের তুলনায় বিজেপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ভারতীয় নির্বাচনী আচরণবিধি অনুসারে, লোকসভার সাত ধাপের ভোট শেষ হওয়ার আগে এ ধরনের জরিপ প্রকাশ করা যাবে না। পত্রিকাটির অ্যান্টি ফেইক নিউজ ওয়ার(এএফডব্লিউএ) এটাকে পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে। ইন্ডিয়া টুডে এখন পর্যন্ত কোনো বুথ ফেরত জরিপ প্রকাশ করেনি বলে জানিয়েছে। ফাঁস হওয়া জরিপে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৭ আসন পেয়েছে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৪১ ও অন্যান্যরা ২২৪টি আসন পেয়েছে। জ্যেষ্ঠ টেলিভিশন সাংবাদিক ও সঞ্চালক রাজদ্বীপ সারদেসাই বলেন, এটা পুরোপুরি ভুয়া খবর। এখন পর্যন্ত এমন কোনো জরিপ হয়নি। এই ভুয়া নিউজের প্রচার বন্ধ করুন।

 

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শাসনামলের ৫ বছর মেয়াদে প্রথমবারের মত একটি সাংবাদ সম্মেলন করেছেন। তবে সেখানে তিনি কোনো প্রশ্নের জবাব দেননি। সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ। ২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার পর এখন আরেকটি লোকসভা নির্বাচন শেষ হওয়ার মুখে। সাংবাদিক বৈঠকের নিয়ম মেনে মোদী প্রশ্নের জবাব দেবেন বলে মনে করা হলেও তা গুড়ে বালি হয়েছে। সাংবাদিকদের প্রশ্ন আসতেই হাত দিয়ে অমিতের দিকে ইশারা করতেও দেখা গেছে প্রধানমন্ত্রীকে। ঘণ্টাখানেকের সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন মাত্র মিনিট দশেক। বাকি সময়ে তিনি চুপচাপ বসে ছিলেন শ্রোতার ভূমিকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন