News71.com
 International
 17 May 19, 06:16 PM
 218           
 0
 17 May 19, 06:16 PM

ক্যালিফোর্নিয়ার ভবনের ওপর ভেঙে পড়ল মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান॥

ক্যালিফোর্নিয়ার ভবনের ওপর ভেঙে পড়ল মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান॥

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘মার্চ এয়ার রিজার্ভ বেইজ’ এর পাশেই একটি ভবনের ওপর ভেঙে পড়েছে এফ-১৬ জঙ্গিবিমান। তবে এ ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে পরেছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটে নি। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, বিমানটি ওড়ার পর ক্যালিফোর্নিয়ার এয়ার ন্যাশনাল গার্ডে যাওয়ার কথা ছিল। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ধরে যায়। গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওই ভবনের ছাদে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। বিমান ঘাঁটির মুখপাত্র মেজর পেরি কভিংটন জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং একটি গুদাম ঘরের ওপর গিয়ে বিধ্বস্ত হয়। তবে ওই সময় গুদাম ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন