News71.com
 International
 17 May 19, 06:11 PM
 196           
 0
 17 May 19, 06:11 PM

ইয়েমেনে মানুষ হত্যার জন্য অস্ত্রদাতা দেশগুলোকেও জবাবদিহি করতে হবে॥ইরান

ইয়েমেনে মানুষ হত্যার জন্য অস্ত্রদাতা দেশগুলোকেও জবাবদিহি করতে হবে॥ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের আবাসিক এলাকায় সৌদি জোটের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ শুক্রবার বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটকে অস্ত্র ও বোমা দিয়ে যেসব দেশ সহযোগিতা করছে তারাও ইয়েমেনে গণহত্যার জন্য দায়ী, তাদেরকে জবাবদিহি করতে হবে। গতকাল সৌদি নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান রাজধানী সানার আবাসিক এলাকায় বোমা বর্ষণ করলে চার শিশুসহ একই পরিবারের ছয় জন নিহত হন। গতকালের হামলায় নারী ও শিশুসহ আরো ৭১ জন আহত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পবিত্র রমজান মাসে বেসামরিক লোকজনের ওপর এ ধরণের বর্বর হামলায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবাধিকার সংস্থাগুলোসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। যেকোনো উপায়ে এ ধরণের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে হবে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে সহযোগিতা দিচ্ছে পাশ্চাত্যের অস্ত্র রপ্তানিকারক দেশগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন