
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাংহাইয়ে গতকাল বৃহস্পতিবার একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। খবর সিএনএ'র। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির সংস্কারের কাজ চলছিল। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সাংহাইয়ের মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আহত ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।