
আন্তর্জাতিক ডেস্কঃ গাড়িতে চেপে রোড শো করার বদলে হেঁটে মিছিল করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেষ্টা করেন পাঁচ মিনিটের বেশি এক জায়গায় না বসে থাকার। তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই সব ফাইল সই করেন। তার মতে, একবার বসে পড়লেন তো গেলেন! আর উঠতেই ইচ্ছে করবে না। শরীরের নাম মহাশয়। যা সওয়াবে, তাই সয়। গত বুধবার পশ্চিমবঙ্গে এক নির্বাচনি জনসভায় ভাষণের ফাঁকে এভাবেই স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরেন মমতা। তিনি বলেন, গত দেড় মাস ধরে একটানা নির্বাচনের প্রচার করছি। প্রতিদিন ২০ কিলোমিটার করে হাঁটি। আমি না হাঁটলে আমার মস্তিষ্ক হাঁটবে না। এমনকি আমি গলা ও মুখের ব্যায়ামও করি। নিজে সুস্থ থাকলে তবেই তো লড়াইটা জমবে।