News71.com
 International
 17 May 19, 11:13 AM
 171           
 0
 17 May 19, 11:13 AM

ইরানের সঙ্গে যুদ্ধের কোন সম্ভাবনা নেই ॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের কোন সম্ভাবনা নেই ॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সংগে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না । তিনি বলছেন যে তাঁর মধ্যপ্রাচ্য নীতি নিয়ে অন্তর্কলহ নেই এবং ইরানের সঙ্গে যখন উত্তেজনা চলছে , তিনি নিশ্চিত ইরান শিগগিরই আলোচনা করতে চাইবে। দ্য ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত খবর সম্পর্কে তিনি এক প্রশ্নের জবাবে বলেছেন, এ বিষয়ে তার প্রশাসনের কিছু কর্মকর্তা এবং সেই সাথে কিছু ইউরোপীয় মিত্রদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এক পক্ষ বলেছে, ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীকে আক্রমন করার জন্য স্পষ্ট কিছু পদক্ষেপ নিয়েছে। অন্য পক্ষ বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্ম তৎপরতার জবাবেই, ইরান এই আত্মরক্ষা মূলক ব্যবস্থা নিয়েছে। ট্রাম্প তাঁর টুইট বার্তায় বলেন , নানান রকম মতামত প্রকাশ করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমিই গ্রহণ করি । সকল পক্ষের মতামত নীতি এবং দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত থাকে তাতে।

ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাওয়াদ জরিফ বলেছেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পরিস্থিতির অবনতি ঘটানো অগ্রহণযোগ্য এবং অস্বস্তিকর। তিনি আরও বলেন যে পরামাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়ার পরও ইরান সর্বাধিক সংযমের পরিচয় দিচ্ছে। ট্রাম্প প্রশাসন, মধ্য প্রাচ্যে ইরান কিংবা ইরানের পক্ষ সমর্থকারিদের তরফ থেকে আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে হুমকির ব্যাপারে সতর্ক করে দেয়ার সাথে সাথে , যুক্তরাষ্ট্র বাগদাদ থেকে আমেরিকান দূতাবাস ও ইরবিলের কনসুলেটে অত্যাবশকীয় নন এমন কর্মিদের সে দেশ ত্যাগ করতে নির্দেশ দিয়েছে। এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রর কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন