News71.com
 International
 16 May 19, 12:55 PM
 154           
 0
 16 May 19, 12:55 PM

লোকসভা নির্বাচনের প্রথম ৬ দফাতেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি॥পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

লোকসভা নির্বাচনের প্রথম ৬ দফাতেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি॥পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি-বিজেপি দেশটির ষষ্ঠধাপের ভোটগ্রহণের পরই সংখ্যাগরিষ্ঠতার মাত্রা পেরিয়ে গেছে। এর পাশাপাশি গতকাল বুধবার বারাণাসীর ভোটারদের বিপুল ভোটে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজয়ী করার অনুরোধ জানান।জনসভায় সুষমা বলেন, ‘গত ৫ বছরে আপনাদের সঙ্গে মোদীজির সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়েছে ঠিক যেন একটি পরিবারেরমত। তাই আপনাদেরকেই বিবেচনা করে দেখতে হবে। মুম্বাই হামলা যতটা ভয়ংকর ছিলো সেই তুলনায় তৎকালীন সরকার কিছুই করেনি। আর অন্যদিকে, পুলওয়ামা হামলার পরপরই ভারতের পক্ষ থেকে বালাকোটে হামলা চালিয়ে পাকিস্তানকে কঠোরবার্তা পাঠানো হয়েছে। এছাড়া, মোদী সরকারের পরিকল্পনায় পাকিস্তানকে বৈশি^কভাবে একঘরে করা সম্ভব হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন