News71.com
 International
 16 May 19, 12:50 PM
 179           
 0
 16 May 19, 12:50 PM

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারণার সময় কমানোয় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়॥

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারণার সময় কমানোয় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়॥

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে শেষ দফায় প্রচারণার সময়সীমা কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের মধ্যে প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।নির্বাচন কমিশনের এই সিদ্ধন্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের জন্য আমার দুঃখ হয়। নিবাচনী প্রচার প্রচারণার সময় শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সময় থাকলেও আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত করেছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর সুবিধার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। রাজ্যে দুটি সভা রয়েছে তাঁর। দেশের মধ্যে এই ধরণের সিদ্ধান্ত এই প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তার কয়েকঘন্টা পরেই এই সিদ্ধান্ত নেয় কমিশন। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ অশান্ত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেসও।

মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। অশান্তির জন্য ভাঙা পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি।ভিডিও প্রকাশ করে দুই দলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন এবং অমিত শাহের দ্বারা অপমানিত হয়েছে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলার সংস্কৃতি, ইতিহাস না জেনে বাইরে থেকে গুণ্ডাবাহিনী নিয়ে এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলার মানুষকে অপমান করেছেন অমিত শাহ। অন্যদিক, দোষীদের ছেড়ে দিয়ে একই কাজ করেছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের তরফে, সংবিধানের ৩২৪ নম্বর ধারা প্রয়োগ করে প্রচারের সময়সীমা কমিয়ে দেয়ার সিদ্ধান্তের কোনও ভিত্তি নেই। তাঁর কথায়, বাংলার আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নেই। নির্বাচনী প্রচারে এই প্রথমবার সংবিধানের ৩২৪ নম্বর ধারা প্রয়োগ করল নির্বাচন কমিশন। এই ধারা ব্যবহার করা হয়, বাতিল, স্থগিত, বা নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ আগামী রোববার।ওইদিন রাজ্যের ৯ আসনে ভোট। ৬ দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রতিটি দফায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসাতার খবর এসেছে। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী, প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন