News71.com
 International
 16 May 19, 12:20 PM
 131           
 0
 16 May 19, 12:20 PM

অচিরেই আমেরিকার সঙ্গে সংলাপে বসবে ইরান ॥ মার্কিন প্রেসিডেন্টের দিবাসপ্ন

অচিরেই আমেরিকার সঙ্গে সংলাপে বসবে ইরান ॥ মার্কিন প্রেসিডেন্টের দিবাসপ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন, ইরান অচিরেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন কর্মকর্তারা তাকে ইরানের ব্যাপারে নানামুখী পরামর্শ দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজে নেবেন। এরপর ট্রাম্প আরো লিখেছেন, আমি নিশ্চিত যে, ইরান শিগগিরই আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করবে। দিবাস্বপ্ন দেখার ক্ষেত্রে ট্রাম্পের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এর আগে গত সপ্তাহে তিনি দাবি করেছিলেন, ইরানি কর্মকর্তারা আমেরিকার সঙ্গে একটি নয়া চুক্তি করার লক্ষ্যে তার সঙ্গে যোগাযোগ করবেন। মার্কিন প্রেসিডেন্ট তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস দূতাবাসের কাছে নিজের টেলিফোন নম্বর হস্তান্তর করে বলেন, ইরান যেন তাকে এই নম্বরে ফোন করে। ট্রাম্প এমন সময় এ স্বপ্ন দেখছেন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মঙ্গলবার রাতে এক গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো অবস্থাতেই আলোচনায় বসবে না তেহরান।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বেআইনি পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া অন্যতম। ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। এরপর তিনি ইরানের ওপর পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। আন্তর্জাতিক সমাজে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন