News71.com
 International
 15 May 19, 03:36 PM
 138           
 0
 15 May 19, 03:36 PM

আলেপ্পোয় শরণার্থী কেন্দ্রে রকেট হামলায় নিহত ৬

আলেপ্পোয় শরণার্থী কেন্দ্রে রকেট হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আলেপ্পোয় একটি শরণার্থী কেন্দ্রে সন্ত্রাসীদের ছোঁড়া রকেট হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। নিহতদের মধ্যে দুই জন শিশু রয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলেপ্পো শহরের কাছে আল নেরাব নামের একটি শরণার্থী কেন্দ্রে দফায় দফায় রকেট হামলা চালায় সন্ত্রাসীরা।

পরে আহতদের উদ্ধার করে আলেপ্পোর দু'টি হাসপাতালে ভর্তি করা হয়। এই আশ্রয় কেন্দ্রে দীর্ঘ দিন ধরে বাস্তুচ্যুত সিরীয় ও ফিলিস্তিনি শরণার্থীরা বসবাস করে আসছিল। কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও জঙ্গিগোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট এ হামলা চালিয়ে থাকতে পারে বলে দাবি সরকারি বাহিনীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন