News71.com
 International
 15 May 19, 07:17 AM
 153           
 0
 15 May 19, 07:17 AM

যুক্তরাষ্ট্রে ‘যৌন ধর্মঘটের’ ডাক দিলেন মার্কিন অভিনেত্রী মিটু অ্যাক্টিভিস্ট অ্যালিসা মিলানো॥

যুক্তরাষ্ট্রে ‘যৌন ধর্মঘটের’ ডাক দিলেন মার্কিন অভিনেত্রী মিটু অ্যাক্টিভিস্ট অ্যালিসা মিলানো॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন অভিনেত্রী ও মিটু অ্যাক্টিভিস্ট অ্যালিসা মিলানো গর্ভপাত বিষয়ক একটি আইনের প্রতিবাদ স্বরূপ নারীদের ‘সেক্স স্ট্রাইক বা যৌন ধর্মঘটে’ অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, নারীদের নিজের শরীরের ওপর আইনগত অধিকার না পাওয়া পর্যন্ত আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করে আইন প্রণয়নের পর প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এই আহ্বান জানান। কিন্তু তার এই আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অবশ্য হ্যাশট্যাগ সেক্স স্ট্রাইক টুইটারে যুক্তরাষ্ট্রে অনেকে তাদের টুইটে দিতে শুরু করেছেন। কথিত ‘হার্ট-বিট বিল’ জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প গতকাল মঙ্গলবার স্বাক্ষর করেছেন। আগামী বছরের প্রথমদিন থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। অ্যালিসা মিলানো তার টুইটে লিখেছেন, আমাদের প্রজনন অধিকার বিলুপ্ত হতে যাচ্ছে। যতদিন শরীরের ওপর নারীর আইনগত নিয়ন্ত্রণ না আসবে ততদিন আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না। শরীরের স্বায়ত্তশাসন ফিরে না পাওয়া পর্যন্ত যৌন সম্পর্ক করা থেকে বিরত থেকে আমার সাথে যোগ দিন।

নতুন এ আইনে মায়ের গর্ভধারণকালে ভ্রুণের হার্টবিট পাওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত গর্ভধারণের ছয় সপ্তাহ পর গর্ভজাত শিশুর হার্টবিট তৈরি হয়। যদিও অনেক সময় নারীরা কিছুটা লক্ষণ ছাড়া ছয় সপ্তাহে টেরই পান না যে তিনি গর্ভধারণ করেছেন। এমনকি ‘মর্নিং সিকনেস’ নামে গর্ভধারণের পর যে শারীরিক লক্ষণ প্রকাশ পায় তাও নয় সপ্তাহ সময় লাগে। নতুন এ আইনটি অবশ্য আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে কেন্টাকিতে একজন বিচারক এমন একটি আইন আটকে দিয়েছিলেন। মিসিসিপি রাজ্যেও এমন আইন পাশ হয়েছে সেটিতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মিলানো গত শনিবার যৌন ধর্মঘট নিয়ে টুইট করার পর তিনি নিজে ও তার তৈরি হ্যাশট্যাগ ‘সেক্স স্ট্রাইক’ টুইটারে অনেকটা ট্রেন্ডিং হয়ে উঠেছে। অভিনেত্রী বেটি মিডলারও মিলানোকে সমর্থন করে টুইট করেছেন। তিনি লিখেছেন, আমি আশা করি জর্জিয়ার নারীরা যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকবেন- এমন লজ্জার বিষয়টি বাতিল না হওয়া পর্যন্ত। যদিও অনেকে আবার এ ধারণার সমালোচনাও করছেন। একজন লিখেছেন সেক্স স্ট্রাইক একটি খারাপ ও যৌনময় আইডিয়া। এর আগে আইনটি পাশের সময় ৫০ জন অভিনেতা ওই অঙ্গরাজ্যে ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন বয়কটের প্রস্তাব দিয়েছেন। অন্য অভিনেতারাও বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছেন। যদিও অনেকেই আবার এর বাইরে রয়েছেন। মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র ক্রিস অর্টম্যান এক বিবৃতিতে বলেছেন, জর্জিয়ায় ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশনের সাথে ৯২ হাজার চাকরির বিষয় জড়িত। গভর্নরের অফিসের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন ইন্ডাস্ট্রি ২০১৮ সালে ২৭০ কোটি ডলার আয় করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন