News71.com
 International
 15 May 19, 05:19 AM
 152           
 0
 15 May 19, 05:19 AM

চীন-মার্কিন বানিজ্য যুদ্ধ চরমে॥ আমেরিকান কোম্পানিকে চীন থেকে ব্যবসা গুটানোর আহ্বান

চীন-মার্কিন বানিজ্য যুদ্ধ চরমে॥ আমেরিকান কোম্পানিকে চীন থেকে ব্যবসা গুটানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ চীন-মার্কিন বানিজ্য যুদ্ধ চরম আঁকার ধারন করেছে। এরই মধ্যে চীনে অবস্থানরত আমেরিকান কোম্পানিকে তাদের ব্যবসা গুটানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন। যদিও বেইজিংও জানিয়েছে, যুক্তরাষ্ট্র বানিজ্য ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একটি সূত্র জানিয়েছে, পণ্যের মেধাস্বত্ত্ব নিয়েই মূলত দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। খবর রয়টার্সের গতকাল মঙ্গলবার সকালে টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেছেন। যদিও তিনি তার আমেরিকা ফাস্ট এজেন্ডার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তার পাশে থাকার আহবান জানিয়ে মার্কিন কোম্পানিগুলোকে বলেছেন, আপনার চীন থেকে ব্যবসা গুটিয়ে আনুন। তবে ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি এত দ্রুত হবে যা জনগন ভাবতেও পারবে না। আগামী জুনে জি-২০ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাত্ হতে পারে বলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানান।

এদিকে চীনের সঙ্গে আলোচনায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস জানিয়েছে, ৩০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ ভাগ করার বিষয়ে আগামী ১৭ জুন একটি গনশুনানি অনুষ্ঠিত হবে। অফিস জানায়, এবারের শুল্কে সেলফোন এবং ল্যাপটপও থাকবে। তবে ঔষধকে বাদ দেওয়া হবে। অন্যদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যেহেতু তারা সম্মত হয়েছে সেহেতু দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌছাতে পারবে বলে আশা করা যায়। তবে চীন নতজানু হবে না উল্লেখ করে গেং শুয়াং বলেন, আশা করি যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে ঘোলাটে করবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন