News71.com
 International
 14 May 19, 06:03 PM
 154           
 0
 14 May 19, 06:03 PM

মোদি সরকার ডুবন্ত জাহাজ, আরএসএসও ওদের ত্যাগ করেছে॥বিএসপি নেত্রী মায়াবতী

মোদি সরকার ডুবন্ত জাহাজ, আরএসএসও ওদের ত্যাগ করেছে॥বিএসপি নেত্রী মায়াবতী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি নেত্রী মায়াবতী বলেছেন, ‘লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সরকারের জাহাজ ডুবতে চলেছে। এটা সকলেই জানেন। এটার জীবন্ত প্রমাণ, আরএসএসও ওদেরকে ত্যাগ করেছে। এটা তাদের প্রতিশ্রুতিভঙ্গের জন্য ভারী জনবিরোধের কারণে সঙ্ঘী স্বয়ংসেবকদের ঝোলা নিয়ে নির্বাচনি প্রচারে পরিশ্রম করতে দেখা যাচ্ছে না। যার ফলে শ্রী মোদির ঘাম ছুটে যাচ্ছে। মায়াবতী আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন। মায়াবতী বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করতে দেশবাসী এ পর্যন্ত অনেক নেতাকে সেবক, প্রধান সেবক, চাওয়ালা ও চৌকিদার হিসেবে দেখেছে। দেশকে এবার সংবিধান অনুযায়ী সঠিক কল্যাণকামী উদ্দেশ্যে চালানো বিশুদ্ধ প্রধানমন্ত্রী চাই। মানুষ এসব বহুরূপীদের কাছ থেকে, দ্বিমুখী চরিত্রের লোকেদের কাছ থেকে অনেক প্রতারিত হয়েছে। আগামীতে তাঁরা আর ধোঁকা খাবে না এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।’

ভারতে ক্ষমতাসীন বিজেপি সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা, বছরে দু’কোটি বেকার যুবক-যুবতীর চাকরির মতো বহু প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় এসেছিল। কিন্তু বিগতপাঁচ বছর দেশ চালানোর পরে সেই প্রতিশ্রুতির কার্যত কিছুই পূরণ না হওয়ায় মায়াবতী বিজেপি সরকারকে খোঁচা দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে ১৯৯৫, ১৯৯৭, ২০০২ এবং ২০০৭ সালে মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী। উত্তর প্রদেশে বিজেপিকে রুখতে এবার বিএসপি নেত্রী মায়াবতী এসপি প্রধান অখিলেশ যাদব ও অন্য কয়েকটি ছোট দলের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছেন। রাজ্যটিতে বিগত লোকসভা নির্বাচনে ৮০ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ও সহযোগী ৭৩ টি আসন পেয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে এতদিনের প্রতিদ্বন্দ্বী এসপি-বিএসপি জোট (অখিলেশ-মায়াবতী) হওয়ায় বিজেপি এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন