
আন্তর্জাতিক ডেস্কঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানী নারীকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ইরানের আদালত। ওই নারীর বিরুদ্ধে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেয়া হয়েছে বলে জানায় ইরানের বিচার বিভাগ।তবে দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।
গতকাল সোমবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইল বলেন, ওই নারী ব্রিটিশ কাউন্সিলের কালচারাল এজেন্সিতে চাকরি করলেও গোপনে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করে আসছিল। দণ্ডপ্রাপ্ত নারী ব্রিটেনে পড়াশোনা করেছেন বলেও জানান ওই মুখপাত্র।ব্রিটিশ কাউন্সিলের ওই নারীর কারাদণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।