News71.com
 International
 14 May 19, 12:56 PM
 135           
 0
 14 May 19, 12:56 PM

বিশ্বজুড়ে মুসলিমরা কঠিন সময় পার করছেন॥হোয়াইট হাউসে ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প

বিশ্বজুড়ে মুসলিমরা কঠিন সময় পার করছেন॥হোয়াইট হাউসে ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসে মুসলিম দেশগুলোর কূটনীতিকদের সৌজন্যে আয়োজিত ইফতার পার্টিতে রমজানকে খুবই বিশেষ সময় মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে মুসলিমরা কঠিন পরিস্থিতি পার করছেন। গতকাল সোমবারের এই ইফতারের আয়োজনে ট্রাম্প বলেন, আজকের এই সন্ধ্যায় আমরা সেই ধর্মবিশ্বাসীদের সঙ্গে একত্রিত হয়েছে যারা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের হৃদয় নিউজ্যিান্ডের মসজিদে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত সেই মুসলিমদের সঙ্গে শোকাহত। সেই সঙ্গে আমরা শ্রীলংকা ক্যালিফোর্নিয়া ও পিটাসবার্গের হামলায় শিকার হওয়া ইহুদি, খ্রিস্টান ও অন্যান্যদের জন্য শোক প্রকাশ করছি।


ইফতারের পর ডাইনিং রুমে ভাষণের সময় ট্রাম্প আরো বলেন, রমজান দানের, ত্যাগের ও সেবা প্রদানের। এটি খুবই বিশেষ সময়। সময়টা আমাদের পরিবার, প্রতিবেশি ও সম্প্রদায়ের সঙ্গে আরো কাছাকাছি আসার। এই মাসে মানুষ আশা, সহনশীলতা ও শান্তির ওপর গুরুত্ব দেয়। এটি সেই শক্তি, যা আমাদের আজকের রাতে একত্রিত করেছে, আমরা রমজানের ঐতিহ্যনুসারে ইফতার করেছি। এই সময় সব ধর্মের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, প্রতিবছর রমজানে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করে থাকেন। হোয়াইট হাউজে ইফতার পার্টি আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন