News71.com
 International
 14 May 19, 12:32 PM
 118           
 0
 14 May 19, 12:32 PM

ইয়েমেনি ড্রোন হামলায় জ্বলছে সৌদি তেলের পাইপ লাইন॥সৌদি জ্বালানী মন্ত্রী

ইয়েমেনি ড্রোন হামলায় জ্বলছে সৌদি তেলের পাইপ লাইন॥সৌদি জ্বালানী মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের জ্বালানী মন্ত্রী খালিদ আল-ফালিহ ইয়েমেনি ড্রোনের আঘাতে তাদের তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। ইয়েমেন থেকে সৌদি আরবে সাতটি ড্রোন পাঠানোর পর এ খবর এলো।তিনি বলেছেন, ড্রোন হামলায় আজ (মঙ্গলবার) ইস্ট-ওয়েস্ট পাইপ লাইনের দু'টি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পাইপ লাইনের সাহায্যে আশ-শারকিয়া প্রদেশের তেল খনিগুলো থেকে উত্তোলিত তেল রেড সি উপকূলবর্তী ইয়ানবু বন্দরে নিয়ে যাওয়া হয়।সৌদি মন্ত্রী আরও বলেন, ড্রোনের হামলায় পাইপ লাইনের ৮ নম্বর স্টেশনে আগুন ধরেছে, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি তেল কোম্পানি 'আরামকো' ইস্ট-ওয়েস্ট তেল পাইপ লাইন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। হামলার ক্ষয়ক্ষতি নিরূপন ও পাম্পিং স্টেশন মেরামতের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।আজ সকালেই ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল সৌদি আরবের তেল ও অর্থনৈতিক স্থাপনায় সাতটি ড্রোনের সাহায্যে হামলা চালানোর খবর জানিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন