News71.com
 International
 14 May 19, 12:18 PM
 143           
 0
 14 May 19, 12:18 PM

চীনের এক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের ইবি ভিসি॥

চীনের এক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের ইবি ভিসি॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীন সরকারের আমন্ত্রণে এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস-চ্যান্সেলর। ‘এক বিশ্ব এক সম্প্রদায়’ গঠনের লক্ষে চীনের বেইজিংয়ে দক্ষিণ এশিয়ার আন্তঃদেশীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের নিয়ে ‘মিউচুয়াল লার্নিং অ্যামং এশিয়ান সিভিলাইজেশন অ্যানাড বিল্ডিং এ কোম্পানি উইথ এ শেয়ারড ফিউচার ফর মান কাইন্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তার প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনে যোগদানের উদ্দেশে গতকাল ১৩ মে প্রফেসর ড. রাশিদ আসকারী ঢাকা ত্যাগ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।


আন্তর্জাতিক এই সেমিনারে দক্ষিণ এশিয়ার আন্তঃদেশীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একাডেমিশিয়ান, শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন। এই সেমিনারে এশিয়ান সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানবজাতির জন্য একটি যৌথ ও সমন্বিত ভবিষ্যতের এক সম্প্রদায় নির্মাণে কাজ করা হবে। এর আগে দক্ষিণ এশিয়ার ১৬ টি দেশের ১০২ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও রিসার্চের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর ফোরামের দ্বিতীয় সভায় প্রধান আলোচক হিসেবে কার্যকরী সিদ্ধান প্রদান করেছিলেন ইবির ভাইস-চ্যান্সেলর। এতে নেটওয়ার্কভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, দক্ষিণ এশিয়ার আন্তঃদেশীয় বিশ্ববিদ্যালয় যোগাযোগের ক্ষেত্রে একাডেমিক ও সাংস্কৃতিক অঙ্গনে এটি মাইলফলক ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন