News71.com
 International
 13 May 19, 05:12 AM
 196           
 0
 13 May 19, 05:12 AM

আলোচনায় বসতে চাইলে আমেরিকাকে পিছু হটতে হবে: ইরান

আলোচনায় বসতে চাইলে আমেরিকাকে পিছু হটতে হবে: ইরান

 

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ তীব্রতর করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। ফালাহাত-পিশে বলেন, আমেরিকার সঙ্গে ইরান হুট করে আলোচনায় বসতে পারে না।ইরানের এই সিনিয়র পার্লামেন্টারিয়ান বলেন, ইসলামি বিপ্লবের পর ইরান মাত্র একবারই আমেরিকার সঙ্গে সিরিয়াস আলোচনায় বসেছে। পরমাণু কর্মসূচি নিয়ে ওই আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয় তা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে গিয়ে নিজের দুরভিসন্ধি প্রকাশ করে।

ফালাহাত-পিশে বলেন, ইরান এমন আলোচনা চায় যাতে দু’পক্ষই লাভবান হয়। এমন কোনো আলোচনায় তেহরান যাবে না যাতে একপক্ষের লাভ এবং অন্যপক্ষের ক্ষতি হয়। একইসঙ্গে তিনি বলেন, ইরান সংকটের বিস্তৃতি চায় না এবং অদূর ভবিষ্যতে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে তেহরানে মনে করে।ইরানের এই সংসদ সদস্য বলেন, আমেরিকার মোকাবিলায় ইরানের নীতি হচ্ছে পাল্টা ব্যবস্থা নেয়া এবং আত্মরক্ষা করা। তিনি আরো বলেন, মার্কিন কর্মকর্তারা বর্তমানে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছে তা আলোচনায় বসার উপযুক্ত নয়। তারা যদি সত্যিই আলোচনা চায় তাহলে তাদেরকে নিজেদের অবস্থান থেকে পিছু হটতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন