News71.com
 International
 12 May 19, 12:57 PM
 177           
 0
 12 May 19, 12:57 PM

পাকিস্তানের অর্থনীতিতে চীনের প্রভাবের জেরেই পার্ল কন্টিনেন্টাল হোটেলে জঙ্গি হামলা॥

পাকিস্তানের অর্থনীতিতে চীনের প্রভাবের জেরেই পার্ল কন্টিনেন্টাল হোটেলে জঙ্গি হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের গোয়াদারের পার্ল কন্টিনেন্টাল হোটেলটি আরব সাগরের তীরে বন্দর শহর গোয়াদারে অবস্থিত। বহু পর্যটক নিত্যদিন ওই হোটেলে আসেন। গতকাল শনিবার বিকেলে জঙ্গি হামলার শিকার হয় হোটেলটি। আচমকাই হোটেলে ঢুকে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। যদিও পাল্টা হামলায় ঐ তিন জঙ্গিকে নিহত করে পাকিস্তানি সেনা। একই সঙ্গে হোটেলে থাকা অধিকাংশ অতিথিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই হামলা ও পাল্টা হামলায় জঙ্গিরা ছাড়া আরও একজন নিহত হয়েছে। নিহত সেই ব্যক্তি হোটেলের নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করত বলে জানাগেছে । জঙ্গিদের হোটেলে ঢুকতে বাধা দেওয়ার সময় তাদের গুলিতে প্রাণ হারায় সে। এদিকে ঘটনার পর পরই পাঁচ তারকা হোটেলে হামলার দায় স্বীকার করে নিয়েছে বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানের ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পক্ষ থেকে বিবৃতি জারি করে গোয়াদারের হোটেলে হামলার কথা স্বীকার করে নেয়া হয়েছে।

পাকিস্তানের অর্থনীতিতে চীনের প্রভাব মেনে নিতে পারেনি বিএলএ। সেই কারণেই এই হামলা চালান হয়েছে বলে জানিয়েছেন বিএলএ মুখপাত্র জিহান্দ বালোচ। বিবৃতিতে তিনি জানান , “চীনা এবং অন্যান্য বিদেশি বিনিয়োগকারী থাকা ওই পিসি হোটেলে হামলা চালিয়েছে আমাদের যোদ্ধারা।”গোয়াদার বন্দর শহর পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখে। ইতিমধ্যেই গোয়াদারে ৬০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল চীন। একগুচ্ছ লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে এই বিপুল পরিমান অর্থ চীন বিনিয়োগ করলেও তাদের প্রতিশ্রুত কোন উন্নয়নকাজ হচ্ছে না বলে স্থানীয় মানুষের অভিযোগ। তাদের দাবী এই বিনিয়োগের অন্তরালে চীন বিপুল ঋনের জালে ফাসিয়েছে পাকিস্তানকে। তার উপর এই মেঘা প্রকল্পে স্থানীয়দের কাজের সুযোগও কম। এই বিনিয়োগের মাধ্যমে মুলত চীন এখানে ব্রিটিশ বেনিয়্দের মত নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। পরিস্থিতি এতটাই খারাপ যেন এই বন্দরের মালিকানাই যেতে বসেছে পাকিস্তানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন