News71.com
 International
 12 May 19, 12:19 PM
 122           
 0
 12 May 19, 12:19 PM

ইরানে মার্কিন রণতরী 'আব্রাহাম লিঙ্কন' বিক্রির বিজ্ঞাপন সোস্যাল মিডিয়াতে ভাইরাল!

ইরানে মার্কিন রণতরী 'আব্রাহাম লিঙ্কন' বিক্রির বিজ্ঞাপন সোস্যাল মিডিয়াতে ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে অনলাইনে কেনাবেচার ওয়েবসাইটে মার্কিন বিমানবাহী রণতরী ' ইউএসএস আব্রাহাম লিঙ্কন' বিক্রির একটি বিজ্ঞাপন প্রকাশের পর তা ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে। বিজ্ঞাপনটির পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি নিয়ে চলছে হাসি-ঠাট্টা।ইরানে অনলাইনে কেনাবেচার বিখ্যাত ওয়েবসাইট 'দিভর ডট আইআর'-এ প্রকাশিত বিজ্ঞাপনটিতে বিজ্ঞাপনদাতা 'আব্রাহাম লিঙ্কন' রণতরীর ছবি দিয়ে লিখেছে, "বিমানবাহী রণতরীটি বিক্রি হবে। এটি এখনও সচল অবস্থায় রয়েছে। এর আগে এটি ভারত মহাসাগরে একজন নারী কমান্ডারের হাতে পরিচালিত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করার আগেই তা বিক্রি করতে চাই।"

দিভর ডট আইআর-এ প্রকাশিত সেই বিজ্ঞাপনবিশ্লেষকরা বলছেন, ইরানিদের এ ধরণের বিজ্ঞাপন থেকে এটা স্পষ্ট তারা মার্কিন বিমানবাহী রণতরীর আগমনকে গুরুত্বই দিচ্ছেন না। এ ধরণের ঘটনাকে তারা মনস্তাত্ত্বিক খেলা হিসেবে দেখছেন। আমেরিকা ইরানকে বার্তা দিতে পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ব মিডিয়ায় এই রণতরী নিয়ে খবর বের হচ্ছে। এর আগেও কয়েক বার আমেরিকা এই রণতরীটি পারস্য উপসাগরে পাঠিয়েছিল। প্রতিবারই তা কিছু দিন এখানে অবস্থান করার পর আবার ফিরে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন