News71.com
 International
 12 May 19, 12:08 PM
 132           
 0
 12 May 19, 12:08 PM

জাতিসংঘ ঘোষিত জঙ্গি সংগঠন জইশের সাথে সম্পৃক্ততায় আরো ১১ সংস্থা নিষিদ্ধ করলো পাকিস্তান

জাতিসংঘ ঘোষিত জঙ্গি সংগঠন জইশের সাথে সম্পৃক্ততায় আরো ১১ সংস্থা নিষিদ্ধ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতকাল শনিবার দেশটির ‘দ্য অ্যান্টি টেররিজম অ্যাক্ট’ (এটিএ) আইন প্রয়োগ করে ওই সংস্থাগুলো নিষিদ্ধ করে। এই দাতব্য সংস্থাগুলো দেশটিতে নিষিদ্ধ সংগঠন জামায়াতুত দোয়া (জেইউডি), ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ) ও জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এর অধিনে পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। ট্রিবিউন, আনাদোলু এজেন্সি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রকাশিত নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে, লাহোরের আল-আনফাল ট্রাস্ট, ইন্দারা-ই-খিদমাত খালাক, আল-দাওয়াতুল ইরশাদ, আল-মাদিনা ফাউন্ডেশন, আল-ফজল ফাউন্ডেশন, মসকিউ এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, মুয়াজ বিন জাবাল এডুকেশন ট্রাস্ট ও আল-ইয়েসার ফাউন্ডেশন; ফয়সালাবাদের আল-হামদ ট্রাস্ট; ভাওয়ালপুরের আল-রেহমাত ট্রাস্ট ওরগানাইজেশন ও করাচির আল-ফুরকান ট্রাস্ট। গত ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) সরকার দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে যৌথ বৈঠকে জইশ, জেইউডি ও এফআইএফ কে নিষিদ্ধ করে। এই সংগঠনগুলো ২০০২ সালে পাকিস্তানের সামরিক সরকার জেনারেল পারভেজ মোশারফের সময়ও নিষিদ্ধ ছিলো। গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকার এই সংগঠনগুলোর অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও নিয়ে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন