News71.com
 International
 12 May 19, 06:30 AM
 154           
 0
 12 May 19, 06:30 AM

মায়ের সামনেই ৬ বছরের শিশুকে কামড়ে মারলো একদল কুকুর

মায়ের সামনেই ৬ বছরের শিশুকে কামড়ে মারলো একদল কুকুর

আন্তর্জাতিক ডেস্কঃ বাড়ির অদূরে খেলা করার সময় ছয় বছরের এক শিশুকে মায়ের সামনেই কামড়ে মেরে ফেললো একদল রাস্তার কুকুর। হতভাগা ওই মা তার বাচ্চাকে বাঁচাতে কুকুরগুলোকে তাড়ানোর সব চেষ্টা করেও ব্যর্থ হন।গত শুক্রবার মর্মান্তিক এ ঘটনা ঘটে ভারতের ভোপালের অবধপুরি এলাকার শিব সংগ্রাম নগরে।দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, সঞ্জু নামের শিশুটি বাড়ির ৩০০ মিটারের দূরত্বে অন্যদের সঙ্গে রাস্তার ওপর খেলছিল। এ সময় তাকে অতর্কিতে আক্রমণ করে একদল রাস্তার কুকুর।পরিবার বলছে, সঞ্জুর মা গত মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে বিশ্রামে ছিলেন । কাজ থেকে ফিরে তার স্বামী সঞ্জুকে খুঁজলে সন্তানকে ডাকতে থাকেন মা। না পেয়ে বাড়ির সামনে বেরিয়ে দেখতে পান বাচ্চাটিকে ঘিরে ধরেছে বেশ কয়েকটি কুকুর।

এ সময় চিৎকার করতে করতে তিনি এগিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই কুকুরগুলো সরছিল না। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই সঞ্জু মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে রাস্তার কুকুরের উপদ্রব বেড়েই চলছে। দিনকে দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে। কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।বিষয়টি নিয়ে ভোপালের মেয়র অলোক শর্মা বলেন, ‘এভাবে ছোট্ট শিশুটির প্রাণহানির ঘটনা খুবই মর্মান্তিক। এ সব রাস্তার কুকুরের ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন