News71.com
 International
 11 May 19, 07:12 AM
 160           
 0
 11 May 19, 07:12 AM

পাইলট অচেতন, ৪০ মিনিট ধরে উড়ল উড়োজাহাজ॥

পাইলট অচেতন, ৪০ মিনিট ধরে উড়ল উড়োজাহাজ॥

আন্তর্জাতিক ডেস্কঃ উড্ডয়নরত অবস্থায় অস্ট্রেলিয়ায় এক প্রশিক্ষণার্থী পাইলট, অচেতন হয়ে পড়েন। আর এ অবস্থাতেই তাঁর উড়োজাহাজ আকাশে চলেছে ৪০ মিনিট। ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডিলেডে। শুক্রবার দ্য অস্ট্রেলিয়ান সেফটি ব্যুরোর (এটিএসবি) বরাতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ৭১ ডটকম। গত ৯ মার্চ ওই ঘটনা ঘটেছিল। সেদিন অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় পোর্ট অগাস্টা এয়ারপোর্ট থেকে ওই ফ্লাইটটি অ্যাডিলেডের বাইরে প্যারাফিল বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।এটিএসবি জানায়, ওই প্রশিক্ষণার্থী পাইলট উড্ডয়নের আগের রাতে ঘুমাননি। আবার উড্ডয়নের আগেও খাওয়াদাওয়াও ঠিকমতো করেননি,পাশাপাশি তিনি একটু অসুস্থও ছিলেন। এসব কারণেই উড্ডয়নের পরপরই তিনি মাথাব্যথায় অচেতন হয়ে পড়েন। এ সময় উড়োজাহাজটি ছিল ৫ হাজার ৫০০ ফুট ওপরে। স্বয়ংক্রিংয় পদ্ধতিতে ৪০ মিনিটের মতো চলে উড়োজাহাজটি। এটিএসবি বলছে, এটি একটি গুরুতর ঘটনা। নিরাপত্তার খাতিরে একজন পাইলটকে উড্ডয়নের আগে ২৪ থেকে ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হয়। পাশাপাশি তাঁদের খাবার গ্রহণেও সতর্ক থাকতে হয়। অথচ ওই প্রশিক্ষণার্থী পাইলট সকালে উড্ডয়নের আগে আদর্শ খাবার গ্রহণ না করে একটি চকলেট বার, এক বোতল এনার্জি ড্রিংক ও এক বোতল পানি পান করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন