News71.com
 International
 11 May 19, 06:47 AM
 169           
 0
 11 May 19, 06:47 AM

নিজের নির্মিত মসজিদে প্রতিদিন ৭০০ মুসলিমকে ইফতার করান এক খ্রিস্টান ব্যবসায়ী॥

নিজের নির্মিত মসজিদে প্রতিদিন ৭০০ মুসলিমকে ইফতার করান এক খ্রিস্টান ব্যবসায়ী॥

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম সম্প্রদায়ের জন্য নিজের খচরে মসজিদ নির্মাণ করেছেন একজন খ্রিস্টান। শুধু তাই নয়, সেই মসজিদেই এই পবিত্র রমজানে প্রতিদিন গড়ে ৭০০ জন মুসলিমকে ইফতার করান তিনি। এর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী সাজি চেরিয়ান। তবে ঘটনাটি ভারতে নয়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের।ভারতীয় এই বেক্তি সাজি চেরিয়ান ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের আল-হেল শিল্প এলাকায় ‘মরিয়ম উম ইসা’ নামক এ মসজিদটি নির্মাণ করেন । এই মসজিদেই পবিত্র রমজানে প্রতিদিন ৭০০ মুসলমানকে ইফতার করান তিনি, যাদের বেশিরভাগই বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিক।খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চেরিয়ান একজন খ্রিস্টান ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত মুখ। তিনি মুসলিমদের জন্য মসজিদটি নির্মাণ করার উদ্যোগ নিলে বেশ কয়েকটি বেসরকারি ও বৈদেশিক সংস্থা আর্থিক সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তা নাকচ করে নিজের খরচেই পুরো নির্মাণকাজ সম্পন্ন করেন।

কেন এমন ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ভারতীয় এই ব্যবসায়ী? জানতে চাইলে তিনি বলেন, ‘এর ফলে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে সাম্প্রদায়িক ঐক্য এবং সহানুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে একটি মজবুত সম্পর্ক তৈরি হয়েছে। এর ফলে সবাই লাভবান হচ্ছেন।’এর আগে খ্রিস্টার ব্যবসায়ী চেরিয়ান পবিত্র রমজান মাস এলে মুসলিম শ্রমিকদের জন্য ইফতারির আয়োজন করতেন। এজন্য তৈরি করা তাবুগুলোতে ঘুরে ঘুরে ইফতারও বিতরণ করতেন নিজ হাতে।এ সময় প্রচণ্ড গরমের মধ্যে অনেক দূর গিয়ে মুসলিম শ্রমিকদের নামায আদায়ের বিষয়টি লক্ষ করেন। পরে তাদের কষ্ট লাঘব করতে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। মসজিদটি নির্মাণ করতে দেশটির ফুজারিয়াহ’র ইসলাম বিষয়ক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়েছে। এ পদক্ষেপে আমিরাতজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন ৪৯ বছর বয়সী সাজি চেরিয়ান।চেরিয়ানও ২০০৩ সালে আমিরাতে পাড়ি জমানোর পর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি সেখানে রিয়েল স্টেট ডেভেলপার হিসেবে কাজ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন