News71.com
 International
 11 May 19, 06:09 AM
 138           
 0
 11 May 19, 06:09 AM

কাশ্মীরে ভারতীয় সেনার অভিযানে আইএস কমান্ডার আশফাক নিহত॥

কাশ্মীরে ভারতীয় সেনার অভিযানে আইএস কমান্ডার আশফাক নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে জেহাদের প্রয়োজনীয়তা নিয়ে ক’দিন আগেই আইএস মুখপাত্র আল-রিসালাহ‌-তে মুখ খুলেছিল সে। জানিয়েছিল, আইএস নেতা আবু বকর আল-বাগদাদির বিশেষ অনুগত সে। গতকাল শুক্রবার ভোরে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সেই আইএস কমান্ডার আশফাক আহমেদ সোফি (৩৪) নিহত হয়েছে। গত কাল শেষ রাতে আমশিপোরা এলাকার জঙ্গলে অভিযান চালায় বাহিনী।ভোরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। লড়াই থামলে আশফাকের দেহ মেলে। পুলিশ জানায়, আশফাক ছিল সোপোরের বাসিন্দা। দক্ষিণ কাশ্মীরে সক্রিয় আরও অন্তত তিন জন আইএস কমান্ডার রয়েছে।

পুলিশ সূত্রে খবর, আশফাক ১৫ বছর বয়স থেকেই কাশ্মীরের জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত। গ্রেফতারও হয় কয়েক বার। জামিনে ছাড়া পেয়ে, ২০১৫-তে হরকত-উল-মুজাহিদিনে যোগ দেয়। আইএস-এর জম্মু-কাশ্মীর শাখায় যোগ দেয় ২০১৬-য়। রাষ্ট্রপুঞ্জকে মান্যতা দিয়ে চলার জন্য হুরিয়তের তীব্র সমালোচনা করেছিল আশফাক। তার অভিযোগ, রাষ্ট্রপুঞ্জ ইসলামি ভাবধারার প্রতিনিধিত্ব করে না। আফগানিস্তানে ‘চাপের মুখে পড়ে’ মার্কিন সেনার সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবানকে কটাক্ষ করতেও ছাড়েনি সে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন