
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়েই পবিত্র রমজান মাসে রোজা রাখছেন মুসলমানরা। কিন্তু রমজানে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনের কমিউনিস্ট সরকার।গত কয়েক বছর ধরেই দেশটির সংখ্যালঘু মুসলমানদের রোজা রাখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে চীনা সরকার। মূলত উইঘুর মুসলিম অধ্যুষিত চীনের ঝিনজিয়াং প্রদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।প্রায় এক কোটি মুসলমানদের এই প্রদেশে সব রেস্টুরেস্ট এবং হোটেল খোলা রাখতেও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। ধর্মীয় ইস্যুতে ইতিমধ্যে কয়েক দফায় উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা রাষ্ট্রীয় বাহিনীর সংঘাত হয়েছে।
যদিও এই সংঘাতের জন্য চীনা সরকার উইঘুর সম্প্রদায়কেই দোষী সাব্যস্ত করেছে।চীনা কমিউনিস্ট কর্তৃপক্ষ মনে করে, সংগঠিত ধর্মীয় আচরণ পার্টির পক্ষে আশঙ্কার। তাই গণ-নজরদারি ও আটক ব্যবস্থাকে আরও তীব্র করেছে চীন সরকার।এদিকে দেশটির মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। মুসলিম পরিবারগুলোতে সরকারি কর্মকর্তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে, যাতে মুসলিম ধর্মাচরণে লাগাম লাগানো যায়।ঝিনজিয়াং প্রদেশের উরুমাকি শহরের উইঘুর মুখপাত্র আহমদজান তোঠি জানান, গত সোমবার কিছু সরকারি লোকজন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এখানে এসেছিল। তারা এই এক মাসে সকল স্কুলের শিক্ষকদের মসজিদে না যাওয়ার জন্য কড়াকড়ি নির্দেশ দিয়ে গিয়েছে।