News71.com
 International
 09 May 19, 12:50 PM
 122           
 0
 09 May 19, 12:50 PM

মুম্বাইয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের দায়ে চিকিৎসক গ্রেপ্তার॥

মুম্বাইয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের দায়ে চিকিৎসক গ্রেপ্তার॥

আন্তর্জাতিক ডেস্ক: এক উঠতি মডেল-অভিনেত্রীকে ধর্ষণ ও সেই ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের মুম্বাইয়ের ৫২ বছরের ওই চিকিৎসকের নামে সম্প্রতি ২১ বছরের এক তরুণী অভিযোগ দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। দেশটির পুলিশ জানিয়েছে, একটি হিন্দি ধারাবাহিকের সূত্রে চিকিৎসকের সঙ্গে মুম্বাইয়ে পরিচয় হয়েছিল ওই মডেলের। সেখান থেকেই ঘনিষ্ঠতার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুইজনের মধ্যে। শেষে লিভ টুগেদারও করেন তারা। দেশটির সংবাদমাধ্যম জানায়, ওই মডেল-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। পরে চিকিৎসককে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন