News71.com
 International
 09 May 19, 08:47 AM
 156           
 0
 09 May 19, 08:47 AM

আফগানিস্তানের মার্কিন ত্রাণ সংস্থায় ভয়াবহ হামলা ॥ নিহত ৫, আহত ২৪

আফগানিস্তানের মার্কিন ত্রাণ সংস্থায় ভয়াবহ হামলা ॥ নিহত ৫, আহত ২৪

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালানো হয়েছে। জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে; আহত হয়েছে আরো ২৪ জন। জানা গেছে, কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল নামের সংস্থার কার্যালয়ে গতকাল বুধবার এই হামলা চালিয়েছে তালেবান। তালেবান সদস্যরা আত্মঘাতী গাড়িবোমা নিয়ে সংস্থাটির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল এনজিওটি ক্ষতিকর পশ্চিমা কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বলে দাবি তালেবানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন