News71.com
 International
 09 May 19, 05:27 AM
 161           
 0
 09 May 19, 05:27 AM

পুনেতে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, নিহত ৫

পুনেতে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পুনে শহরের একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় নিহত শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিলো বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।পুনে পুলিশের এক কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উরুলি দেভাচি গ্রামের ওই কাপড়ের গুদামটিতে ভোর ৫টার দিকে আগুন লাগে। ঘটনার সময় সেখানে কাজ করা শ্রমিকরা গুদামটির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ওই পাঁচ শ্রমিক শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।খবর পেয়ে দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন