News71.com
 International
 08 May 19, 04:08 PM
 166           
 0
 08 May 19, 04:08 PM

শিশুর সঙ্গে ইফতার করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ॥

শিশুর সঙ্গে ইফতার করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিয়াম সাধনার মাস মাহে রমজানকে ঘিরে প্রতি বছর থাকে মালয়েশিয়ায় বিশেষ আয়োজন। চলে মালয়েশিয়ার শাহ আলম, পেনাং, কোয়ান্তান, মেলাকাসহ প্রতিটি রাজ্যে এই আয়োজন। এ ছাড়া সরকারি ও বেসরকারিভাবে আয়োজন করা হয় ফ্রি ইফতারের ব্যবস্থা। ফ্রি ইফতার ধনী-গরিব সবাই এক সঙ্গে বসে ইফতার করেন। এ যেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার বড় আয়োজন। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পিং-সিটি পুত্রাযায়ার রমজানের বাজার পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এ সময় একটি শিশুর সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় আধুনিক মালয়েশিয়ার এই জনককে। এদিকে স্থানীয়রা ইফতার করেন বিভিন্ন প্রকারের হাতে বানানো পিঠা, হালুয়া নাশতা, সাদা ভাত, ফলমূলসহ মালয়েশিয়ান খাবার দিয়ে। সঙ্গে থাকে আম, তরমুজ, বাঙ্গি, কলা, পেঁপে, আপেল, আঙুর, কমলাসহ নানা রকম মালয়েশিয়ান ফল।

এ মাসে বেশ অতিথি পরায়ণ হয়ে ওঠে মালয়েশিয়ানরা। রমজানে মালয়েশিয়াতে সরকারি অফিস, আদালত স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় ছুটি হয়। ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ঘোষণা করে শপিংমলগুলো। রোজার দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় কেনাকাটার ধুম। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা রমজান পালন করেন অনেকটা দেশীয় আমেজে। মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় রমজানে শ্রমিকদের নামাজ পড়ার ও রোজা রাখার সুযোগ করে দেয়া হয়। মসজিদগুলোতে বিনামূল্যে ইফতারির সুযোগ থাকে। মসজিদে মসজিদে তারাবির নামাজ পড়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন