News71.com
 International
 08 May 19, 07:26 AM
 131           
 0
 08 May 19, 07:26 AM

লাহোরে দরগায় বোমা হামলা॥ নিহত ৯

লাহোরে দরগায় বোমা হামলা॥ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২৪ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের দাতা দরবারের কাছে বোমা বিস্ফোরণ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান গাজানফার আলি।একটি সাক্ষাৎকারে গাজানফার আলি জানান, দরগা পাহারায় থাকা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

হামলার সময় শত শত মানুষ দরগার ভেতরে ও বাইরে ছিলেন।নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান পুলিশ প্রধান।তবে এখন পর্যন্ত কেউ গোষ্ঠী হামলার দায় স্বীকার করেননি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।দাতা দরবার দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাজার। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নাম্বার গেটের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে পুলিশের গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন