News71.com
 International
 08 May 19, 05:14 AM
 154           
 0
 08 May 19, 05:14 AM

অভিনব কায়দায় মানব পাচার॥ ওমানে আউট পাশের অপেক্ষায় হাজারো প্রবাসী

অভিনব কায়দায় মানব পাচার॥ ওমানে আউট পাশের অপেক্ষায় হাজারো প্রবাসী

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রি ভিসার নামে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে চলছে মানব পাচার। বাস্তবে এর অস্তিত্ব না থাকলেও এই আউট পাসের নাম করে মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে শ্রমিক পাঠানো হচ্ছে। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট না থাকায় এসব দেশে গিয়ে কোনো কাজ পাচ্ছেন না শ্রমিকেরা। ফলে প্রবাসে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।বৈধ কাগজ না থাকায় ওমান থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি দেশেও আসতে পারছেনা। এমনকি পরিবার-পরিজনের কেউ মারা গেলেও শেষবারের মতো প্রিয়জনের মুখটি পর্যন্ত দেখতে পারছে না। কথা হয় ওমান প্রবাসী রুবেলের সঙ্গে, এতদিন কেন বাড়ি যাননি জানতে চাইলে তিনি বলেন, ‘ভাগ্য বদলের আশায় চার বছর আগে মরুর দেশ ওমানে পাড়ি জমাই। দালালদের প্ররোচণায় ভিটেমাটি বিক্রি করে দেশটিতে এসে প্রতারণায় শিকার হয়। চল্লিশ হাজার টাকা বেতনে চাকরির কথা বলে দিতে পারেনি কোনো কাজ।’ অবৈধভাবে ফ্রি ভিসায় এসে এখন পথে পথে ঘুরছি। না পাচ্ছি কোনো কাজ না হচ্ছে বাড়ি যাওয়া।

রুবেলের মতো এমন হাজারও বাংলাদেশি অপেক্ষার প্রহর গুনছেন আউটপাশের জন্য। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ওমান থেকে পালিয়ে দুবাই হয়ে দেশে আসছেন। ওমানের বৈধ কাগজপত্র না থাকায় অনেকেই কাজ করতে পারছে না। কাজহীন বেকার জীবন কাটাচ্ছে হাজারও ওমান প্রবাসী। একদিকে বাংলাদেশ থেকে পরিবারের চাপ, অন্যদিকে ব্যাংকের কিস্তি জ্বালা! অপরদিকে কাজহীন বেকার জীবন নিয়ে হতাশায় অনেকেই স্ট্রোক করে মারা যাচ্ছে! ওমানের বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘বর্তমানে ওমানে প্রতি মাসে ৫০-৬০ জন প্রবাসী মারা যাচ্ছে, যাদের ভেতর বেশিরভাগই হচ্ছে যুবক। এভাবেই কঠিন সমস্যার মাঝে দিনাতিপাত করছে অবৈধ প্রবাসীরা।’ মানুষ না জেনে ফ্রি ভিসায় বিদেশ পাড়ি দিচ্ছে, প্রকৃতপক্ষে ফ্রি ভিসা কী সেটা বুঝে আসতে হবে। ফ্রি ভিসা কোনো ভিসা নয়, পুরোটায় অবৈধ।ওমান আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জেনে বুঝে পা বাড়ানোর অনুরোধ করব। কোনো প্রতারকের ফাঁদে পড়া যাবে না। আমরাও চেষ্টা করছি প্রতারকদের আইনের আওতায় আনতে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন