News71.com
 International
 07 May 19, 03:58 PM
 162           
 0
 07 May 19, 03:58 PM

গাজায় গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে হবে ॥ ইরানের প্রেসিডেন্ট

গাজায় গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে হবে ॥ ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনে যাতে নতুনকরে আর কোনো গণহত্যা দেখতে না হয় সে লক্ষ্যে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ বাড়াতে হবে। গতকাল সোমবার রাতে কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি'র সঙ্গে ফোনালাপে এ কথা বলেন। এ সময় তিনি গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় শিশু ও নারীসহ ২৭ ফিলিস্তিনির শাহাদাতের কথা স্মরণ করেন। কাতারের আমিরকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। কিন্তু গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের রক্ষায় কাজ করতে হবে। রুহানি বলেন, ইরান কঠিন সময়ে কাতারের পাশে ছিল, ভবিষ্যতেও পাশে থাকবে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানিও ইরানের প্রেসিডেন্টকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান। গাজা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গাজায় শান্তি ফিরিয়ে আনতে তার দেশ সব ধরণের চেষ্টা চালাবে। কঠিন সময়ে কাতারের সাহায্যে এগিয়ে আসায় ইরানকে ধন্যবাদ জানান শেইখ তামিম বিন হামাদ আলে সানি। তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে সব ধরণের সম্পর্ক বাড়াতে কাতার প্রস্তুত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন