
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি আরও ৪৬৪ ট্যাংক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে বিরাজমান অভিন্ন সীমান্তে অতর্কিতে হামলা চালানোর সক্ষমতা জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এ সব ট্যাংক মোতায়েন করা হবে। এ সব ট্যাংক ক্রয়ে ভারতের ব্যয় হবে ১৩,৪৪৮ কোটি রুপি । এ সব ট্যাংকের নৈশ যুদ্ধের সক্ষমতা থাকবে।
পাকিস্তান যখন রাশিয়ার কাছ থেকে ৩৬০টি একই ট্যাংক কেনার জন্য আলোচনা অব্যাহত রেখেছে তখন এ পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী ৩০ থেকে ৪১ মাসের মধ্যে ভারতকে প্রথম চালানে ৬৪টি ট্যাংক সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ৬৭টি সাঁজোয়া রেজিমেন্টের কাছে বর্তমানে টি-৯০ ট্যাংক রয়েছে ১০৭০টি। পাশাপাশি রয়েছে ১২৪টি অর্জুন ট্যাংক, ২৪০০টি পুরানো টি-৭২ ট্যাংক।#