News71.com
 International
 06 May 19, 05:14 AM
 187           
 0
 06 May 19, 05:14 AM

লোকসভা নির্বাচনের ৫ম ধাপ॥কাশ্মীরে ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা

লোকসভা নির্বাচনের ৫ম ধাপ॥কাশ্মীরে ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এই দফায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও চলছে ভোট। সকালে ভোটগ্রহণ শুরু হতেই গ্রেনেড হামলা হল কাশ্মীরের পুলওয়ামার একটি বুথে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বুথের বাইরে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। তবে এটি জঙ্গি হামলা কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে গ্রেনেড বিস্ফোরণের খবর সত্ত্বেও পুলওয়ামার বিভিন্ন বুথে লম্বা লাইন ভোটারদের। অনন্তনাগ লোকসভা আসনের মধ্যে পড়ে পুলওয়ামা। সেখানে খেরু বুথে লাইন দাঁড়িয়ে বয়স্ক মহিলারাও। গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণের পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি এখনও যে স্বাভাবিক তা বলা যায় না। এবার লোকাসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলই তেমনভাবে প্রচারে নামেনি। ফলে ভোট যে খুব বেশি পড়বে না আশঙ্কাই করছে রাজনৈতিক মহল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন