News71.com
 International
 06 May 19, 04:59 AM
 157           
 0
 06 May 19, 04:59 AM

সিরিজ বোমা হামলার জেরে শ্রীলঙ্কার পর্যটন শিল্পে ধ্বস॥

সিরিজ বোমা হামলার জেরে শ্রীলঙ্কার পর্যটন শিল্পে ধ্বস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ সিরিজ বোমা হামলার পর থেকেই স্থবির শ্রীলঙ্কা। গির্জার পাশাপাশি ওই দিন হামলা চালানো হয় তিনটি পাচঁতারকা হোটেলেও। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি নিহত হন বেশ কয়েকজন বিদেশী পর্যটক। এরপরই নাগরিকদের দেশটি ভ্রমণে সতর্কতা জারি করে বেশ কয়েকটি দেশ। এর প্রভাব পড়ছে 'গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ' হিসেবে পরিচিত দ্বীপটির পর্যটন শিল্পে। যা অনিশ্চিয়তার মধ্যে ফেলে দিয়েছে ব্যবসায়ীদের। দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশটি সারা পৃথিবীর পর্যটকদের কাছে গ্রীষ্মকালীন ভূ-স্বর্গ নামেও পরিচিত।এমন সুন্দর দেশটিতে গেলো ২১ এপ্রিল নারকীয় হামলা চালানো হয় একাধিক গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে। এতে স্থানীয়দের পাশাপাশি হতাহত হন বিদেশী নাগরিকও।

ভয়াবহ এ হামলার প্রভাব পড়েছে দেশটির পর্যটন শিল্পে। সারাবছরই দেশটিতে পর্যটকদের আনাগোনা থাকলেও হামলার পরপরই দেখা গেছে ভিন্ন চিত্র। শ্রীলঙ্কায় অবস্থান করা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পাশাপাশি নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে বেশ কয়েকটি দেশ।এ হামলার জেরে ঘুরতে যাওয়া পর্যটকরাও দেশটিতে থাকা আর নিরাপদ মনে করছেন না। এক পর্যটক বলেন, যা ঘটেছে তা দুঃখজনক। আমি প্রতিবছর এখানে আসি। কিন্তু ঘটনার পর থেকেই মনে হচ্ছে যেকোনো সময় একটা অনাকাঙ্খিত কিছু ঘটবে।আরেক জন বলেন, দেশটিতে অনেকবার এসেছি। এমনকি বছরে ৫/৬ বারও। এমন ঘটনার মুখোমুখি হতে হবে ভাবি নি। তবে, আশা করি সবকিছু আবার স্বাভাবিক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন