News71.com
 International
 05 May 19, 01:39 PM
 225           
 0
 05 May 19, 01:39 PM

ভারতের শীর্ষপদ থেকে এবার মোদিকে বিদায় জানানো উচিত॥ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

ভারতের শীর্ষপদ থেকে এবার মোদিকে বিদায় জানানো উচিত॥ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের যুব সম্প্রদায়, কৃষক, ব্যবসায়ী ও প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৫ বছরের কাজ-কর্ম হয়ে উঠেছে ‘সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক’। এবার তাকে আমাদের বিদায় জানানো উচিত। সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রবিবার এ কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ভারতে এবার ‘মোদি হাওয়া’ উঠেছে বলে সম্প্রতি যে দাবি করেছেন মোদি, তাকে উড়িয়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ ঠিকই করে ফেলেছেন, এই সরকারটাকে তাড়াতে হবে। কারণ, তারা বুঝে ফেলেছেন, এই সরকার দেশের আপামর মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে না। কীভাবে ক্ষমতায় টিঁকে থাকতে হবে, শুধু সেই কথাই ভাবে। আর তার জন্য সমাজের মধ্যে বিভাজনের রাস্তা নিয়েছে। নোট বন্দিকে দেশের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে চিহ্নিত করে মনমোহনের অভিযোগ, গত ৫ বছরে দেশে দুর্নীতি পৌঁছেছে এক ‘অকল্পনীয় মাত্রা’য়। প্রধানমন্ত্রী মোদির পাকিস্তান নীতি নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি মনমোহন। তার কথায়, পুলওয়ামা কাণ্ডের পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে হাজির না থেকে উনি (মোদি) জিম করবেট ন্যাশনাল পার্কে ফিল্মের শুটিংয়ে ছিলেন। এটা খুবই হতাশজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন